২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বেড়েছে, কমেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ

অতীত পরমাণু কর্মসূচি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ায় ইরান অনেকটাই এগিয়েছে। কিন্তু পরমাণু কর্মসূচি সম্পর্কে মূল প্রশ্নগুলোর কোনো সদূত্তর এখনও নেই। উপরন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বাড়িয়ে চলেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ভিয়েনা, নভেম্বর, ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অতীত পরমাণু কর্মসূচি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ায় ইরান অনেকটাই এগিয়েছে। কিন্তু পরমাণু কর্মসূচি সম্পর্কে মূল প্রশ্নগুলোর কোনো সদূত্তর এখনও নেই। উপরন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বাড়িয়ে চলেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে। আইএইএ'র এই প্রতিবেদন ইরানকে আরও কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে ঠেলে দিতে পারে। পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিবেদনে আইএইএ জানিয়েছে, "ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। সেইসঙ্গে ১৯৮০ ও ১৯৯০ সালে ইরানে সেন্ট্রিফিউজ স্থাপনের জন্য কাজ করা বেশ কয়েকজন পরমাণু কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারেরও ব্যবস্থা করেছে। উল্লেখ্য, সেন্ট্রিফিউজে পাওয়ার প্ল্যান্ট কিংবা পরমাণু বোমা দু'য়ের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করা যায়। আইএইএ জানায়, তারা ইরানের কাছ থেকে অতীতের পি-১ এবং পি-২ সেন্ট্রিফিউজ স্থাপন কর্মসূচির ব্যাপারে সন্তোষজনক তথ্য পেয়েছে। তবে এ ব্যাপারে পুরো তথ্য নিশ্চিতভাবে জানতে হলে আরও যাচাই-বাছাই প্রয়োজন। তাছাড়া, ইরান তাদের সা