২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের মুক্তি ইতিবাচক: যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি'র নেত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়ার ঘটনাকে 'ইতিবাচক পদক্ষেপ' বলে শুক্রবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালেয় মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক এক বিবৃতিতে একথা জানান। একইসঙ্গে জরুরি অবস্থা তুলে নেওয়া এবং আটক রাজনীতিকসহ অন্যান্যদের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি'র নেত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়ার ঘটনাকে 'ইতিবাচক পদক্ষেপ' বলে শুক্রবার স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালেয় মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক এক বিবৃতিতে একথা জানান। একইসঙ্গে জরুরি অবস্থা তুলে নেওয়া এবং আটক রাজনীতিকসহ অন্যান্যদের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক এক বিবৃতিতে বলেছেন, " এটা যদি সত্যি হয়ে থাকে তবে তা ইতিবাচক। শুধু তার (বেনজিরের) গৃহবন্দি অবস্থাই নয় বরং পাকিস্তানের ভবিষ্যত রাজনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার অন্যান্যদের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া দরকার।" মুখপাত্র ম্যাকরম্যাক রয়টার্সকে বলেছেন, " জরুরি অবস্থা তুলে নেওয়াসহ অন্যান্য পদক্ষেপও নেওয়া দরকার।" এ সপ্তাহের শেষে সহকারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন নিগ্রোপন্টে পাকিস্তান সনফরে যাচ্ছেন। নিগ্রোপন্টে পাকিস্তানি নেতাদের সঙ্গে দেখা করে জরুরি অবস্থা তুলে নেওয়া এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০২ ঘ.