২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ, মুক্ত বেনজির

পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুক্রবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেট চেয়ারম্যান মুহাম্মদ মিয়া সুমরোকে শপথ পাঠ করিয়েছেন। দেশে জাতীয় নির্বাচন দেওয়ার প্রস্তুতির প্রথম ধাপে একইসঙ্গে ২৪ সদস্যের একটি মন্ত্রিসভারও শপথ পাঠ করান তিনি। >>বেনজিরের মুক্তি ইতিবাচক: যুক্তরাষ্ট্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লাহোর, পাকিস্তান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুক্রবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেট চেয়ারম্যান মুহাম্মদ মিয়া সুমরোকে শপথ পাঠ করিয়েছেন। দেশে জাতীয় নির্বাচন দেওয়ার প্রস্তুতির প্রথম ধাপে একইসঙ্গে ২৪ সদস্যের একটি মন্ত্রিসভারও শপথ পাঠ করান তিনি। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই শুক্রবার সকালে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছেন মুশাররফ। মুশাররফের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে বেনজিরকে বিক্ষোভে নামতে বাধা দেওয়ার জন্য মঙ্গলবার বেনজিরকে গৃহবন্দি করে পুলিশ। লাহোরের এক বাসভবনে তাকে গৃহবন্দি রাখা হয়। বাসভবন ঘিরে থাকা পুলিশ কর্মকর্তারা শুক্রবার সকালে সেখান থেকে সরে এসেছেন। তবে রাস্তায় রাইফেল, লাঠি নিয়ে এখনও অবস্থান করছে দাঙ্গা পুলিশ। ব্যারিকেড ও কাঁটাতারের বেড়া ভেঙে বেনজিরসহ কাউকেই কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তারা। লাহোরের পুলিশ প্রধান আফতাব চেমা রয়টার্সকে বলেছেন, "সরকার বেনজিরকে আটক রাখার নির্দেশ তুলে নিয়েছে। এখন থেকে তিনি মুক্ত এবং যেখানে খুশি যেতে পারেন। তার নিরাপত্তার জন্য পুলিশ তার সঙ্গে থাকবে। তবে তার চলাফেরার ওপর কোনো বিধি-নিষেধ নেই।" মুশাররফের জরুরি অবস্থার অবসান ঘটাতে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টের পরিকল্পিত পাকিস্তান সফরের প্রাক্কালে বেনজিরকে মুক্তি দিল পাক সরকার। যুক্তরাষ্ট্র আশা করছে মুশাররফ এবং বেনজির শেষ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে পৌঁছবেন। বেনজিরের মুক্তির খবরকে সঙ্গে সঙ্গেই স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক বলেছেন, "বেনজিরের মুক্তির খবর সত্য হলে এটি খুবই ইতিবাচক। তবে কেবল বেনজিরকে মুক্তি দেওয়াই যথেষ্ট নয় বরং পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাইকেই সরকারের মুক্তি দেওয়া উচিত।" সেইসঙ্গে জরুরি অবস্থা তুলে নেওয়াসহ অন্যান্য অনেক পদক্ষেপও নেওয়া উচিত বলে ম্যাককরম্যাক মন্তব্য করেন। মুশাররফ সিনেট চেয়ারম্যান মুহাম্মদ মিয়া সুমরোকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। সঙ্গে সঙ্গেই এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিরোধীদল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পার্টির ভাইস প্রেসিডেন্ট মুসাহিদুল