২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেট চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী করে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান মোহাম্মদ মিয়া সুমরোকে এ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। >> পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করছেন >>করাচির বিক্ষোভে গুলি: ২ বালক নিহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 05:23 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ইসলামাবাদ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান মোহাম্মদ মিয়া সুমরোকে এ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তাকে নিয়োগ দেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে পাকিস্তানের বিরোধী দলগুলো সন্দেহ প্রকাশ করেছে। তারা বলেছে, এ সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না এ ব্যাপারে তারা সন্দিহান। মুশাররফের ঘনিষ্ঠ সহযোগী, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, সিনেট চেয়ানম্যান মোহাম্মদ মিয়া সুমরো তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন এবং শুক্রবার শপথ নেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২৩১৪ ঘ.