সিউল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভক্ত দুই কোরিয়ার মধ্যে শান্তিচুক্তির উদ্দেশ্যে গত ১৫ বছরের মধ্যে বুধবার প্রথম উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। সিউলে এ তিনদিনের এ বৈঠকে তারা অনুন্নত উত্তর কোরিয়াকে সাহায্য করা নিয়েও আলোচনা করবেন।
ছয় সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফর করেন। অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগেই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, পরামাণু নিরস্ত্রীকরণ শুরু করে দক্ষিণ কোরিয়া।
সূত্র জানিয়েছে, সিউলে উত্তর কোরিয়ার প্রধানন্ত্রী কিম ইয়ং ইলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হ্যান ডাক সু'র বৈঠকে উত্তর কোরিয়াকে সাহায্যের ব্যপারে বিস্তারিত আলোচনা হবে। উত্তর কোরিয়ার একটি বন্দর, শিপইয়ার্ড এবং সড়ক ও রেলপথ সংস্কারের জন্য সিউল পিয়ংইয়ংকে বিলিয়ন ডলারের সাহায্য দিতে পারে।
সিউলের একটি হোটেলে দুই নেতার এ বৈঠকে শান্তি চুক্তি ছাড়াও বিতর্কিত পশ্চিম উপকূলে যৌথভাবে মাছ ধরার নিয়েও আলোচনা হবে। কৌশলগতভাবে যুদ্ধরত দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনা নিয়ে ১৯৯২ সালের পর এটিই শীর্ষ নেতাদের প্রথম বৈঠক।
দুই প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত রাজনৈতিক ক্ষমতা নেই। তারপরও এই বৈঠকের গুরুত্ব আছে। কারণ, গত মাসের বৈঠকে দুই দেশের নেতারা শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার যে প্রতিশ্র"তি দিয়েছিলেন এই বৈঠককে সেই আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকের প্রথম পর্ব শুরু হওয়ার আগমুহুর্তে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং ইল বলেন, "দুই কোরিয়ার নেতার ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমরা প্রথমবারের মত বৈঠকে বসেছি।"
এর আগে প্রায় ৪০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি সিউল পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। এ সময় দু পক্ষকেই বেশ উৎফুল্ল মনে হচ্ছিল।
তবে প্রায় ৫০ জন বিক্ষোভকারী এ সময় বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করে। তারা উত্তর কোরিয়ার পতাকায় আগুন দেয়।
সীমান্তে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি মাসের শেষের দিকে পিয়ংইয়ংয়ে বৈঠক করবেন দুই কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইবি/১৮২২ঘ.
bdnews24