২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে শান্তি সম্মেলন চায় দ কোরিয়া

কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানার লক্ষ্যে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে শান্তি সম্মেলন করার জন্য মঙ্গলবার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু-হিউন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

সউল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানার লক্ষ্যে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে শান্তি সম্মেলন করার জন্য মঙ্গলবার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু-হিউন । প্রেসিডেন্ট রোহ মু-হিউন বলেন, এ ধরনের একটি সম্মেলন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টায় এবং দীর্ঘদিনকার সাময়িক যুদ্ধবিরতি চুক্তির স্থলে শান্তিচুক্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। ওই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এক ভাষণে রোহ বলেন, "উত্তর কোরিয়াকে শিগগিরই পরমাণু অস্ত্রমুক্ত করার এবং একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের একটি যৌথ ঘোষণা ও নির্দিষ্ট মাইলফলক ঠিক করা প্রয়োজন।" স