২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফাতাহ কর্মীদের আটক করেছে হামাস

গাজায় সোমবার ফাতাহ-হামাস বন্দুকযুদ্ধে অন্ততপক্ষে ৭ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার পর ফাতাহ কর্মীদের আটক করে রেখেছে হামাস। ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাতাহ আয়োজিত সমাবেশে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের পর হামাস এ পর্যন্ত ৫০ জন ফাতাহ কর্মীকে আটক করেছে। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

গাজা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় সোমবার ফাতাহ-হামাস বন্দুকযুদ্ধে অন্ততপক্ষে ৭ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার পর ফাতাহ কর্মীদের আটক করে রেখেছে হামাস। ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাতাহ আয়োজিত সমাবেশে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের পর হামাস এ পর্যন্ত ৫০ জন ফাতাহ কর্মীকে আটক করেছে। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। হামাস পরিচালিত 'এক্সেকিউটিভ ফোর্সে'র মুখপাত্র ইসলাম শাওয়ান বলেন, " ৫০ জন ফাতাহ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা সোমবার গাজায় সমাবেশের আয়োজন করেছিল এবং সংঘর্ষের ঘটনা জন্য তাদেরকেই দায়ী বলে মনে করা হচ্ছে।" তবে ফাতাহ কর্মকর্তা হাজেম আবু সানাব বলছেন, "হামাস ফাতাহর ৪০০ কর্মীকে আটক করেছে। এবং ডজনখানেক কর্মীকে পুলিশী জ্ঞিাসাবাদের আওতায় নিয়েছে।" গাজার সমাবেশে গোলাগুলির জন্য ফাতাহ হামাসকে দোষারোপ করেছে। গত জুনে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবারই প্রথম ফাতাহ সেখানে বড় ধরনের কোনো সমাবেশ আয়োজনের সুযোগ পায়। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের হলুদ পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক সমাবেশে যোগ দেয়। কিন্তু এক পর্যায়ে বন্দুক যুদ্ধ শুরু হয়ে গেলে সমাবেশ পণ্ড হয়ে যায়। লোকজন দিগি