ব্রাসিলিয়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন পাকিস্তান সরকারের প্রতি জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ আহ্বান জানান।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তান প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, " আমি আশা করব পাকিস্তান সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া এবং রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়াসহ আরও অনেক কিছু করবে।"
পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ রোববার আগামী ৯ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে বান কি মুন সাংবাদিকদের একথা বলেন।
গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন জেনারেল পারভেজ মুশাররফ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৫ ঘ.
bdnews24