২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে বহিষ্কারের হুমকি দিল কমনওয়েলথ

পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট মুশাররফকে চাপে রাখতে সদস্যপদ বাতিলের হুমকি দিয়েছে ৫৩ জাতি সংস্থা কমনওয়েলথ। সোমবার কমনওয়েলথ বলেছে, ২২ নভেম্বরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং চলমান সমস্যা সমাধানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ত্বড়িৎ পদক্ষেপ না নিলে পাকিস্তানকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 07:12 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লাহোর/লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট মুশাররফকে চাপে রাখতে সদস্যপদ বাতিলের হুমকি দিয়েছে ৫৩ জাতি সংস্থা কমনওয়েলথ। সোমবার কমনওয়েলথ বলেছে, ২২ নভেম্বরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং চলমান সমস্যা সমাধানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ত্বড়িৎ পদক্ষেপ না নিলে পাকিস্তানকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হবে। লন্ডনে সোমবার এক বৈঠকে এ হুমকি দেয় কমনওয়েলথ। হুমকিতে বলা হয়েছে, বহিষ্কার এড়াতে মুশাররফকে অবশ্যই ২২ নভেম্বরের মধ্যে পদক্ষেপ নিতে হবে। সেনাপ্রধানের পদ থেকে মুশাররফের পদত্যাগ, জরুরি অবস্থা প্রত্যাহার, সংবিধান পুনঃস্থাপন এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে মঙ্গলবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে ২৭০ কিলোমিটার লং মার্চ করার পরিকল্পনা নিয়েছিলেন পাকিস্তানের দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া বেনজির ভুট্টো। বেনজিরের এ কর্মসূচির একদিন আগে মুশাররফ সরকারকে এ হুমকি দিল কমনওয়েলথ। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর মুশাররফ পাকিস্তানের সংবিধান স্থগিত, অধিকাংশ বিচারককে বহিষ্কার, শ শ আইনজীবী এবং হাজার হাজার সরকার বিরোধী ও মানবাধিকার কর্মীকে আটক করাসহ গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এসব পদক্ষেপের কারণে সেই থেকে দেশে-বিদেশে তীব্র সমালোচনার মুখে রয়েছেন মুশাররফ। লন্ডনের বৈঠক শেষে কমনওয়েলথ মাহসচিব ডন ম্যাকিনন সাংবাদিকদের বলেন, "পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কমনওয়েলথ থেকে পাকিস্তানকে বহিষ্কার করা হবে।" কমনওয়েথ যেসব পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে