২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সমাবেশে ফাতাহ-হামাস বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত

গাজায় সোমবার ফাতাহ ও হামাসের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাতাহ আয়োজিত এক সমাবেশে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

গাজা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় সোমবার ফাতাহ ও হামাসের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাতাহ আয়োজিত এক সমাবেশে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত জুনে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম ফাতাহ সেখানে বড় ধরনের কোনো সমাবেশ আয়োজনের সুযোগ পায়। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের হলুদ পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক সমাবেশে যোগ দেয়। কিন্তু এক পর্যায়ে বন্দুক যুদ্ধ শুরু হয়ে গেলে সমাবেশ পণ্ড হয়ে যায়। লোকজন দিগি