২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণকে মুশাররফ বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান বেনজিরের

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির প্রতিবাদে দেশের আপামর জনসাধারণকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। সোমবার তিনি বলেছেন, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি বিক্ষোভ চালিয়ে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ইসলামাবাদ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির প্রতিবাদে দেশের আপামর জনসাধারণকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। সোমবার তিনি বলেছেন, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রেসিডেন্ট মুশাররফ গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন। এর পর থেকে তিনি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে মিত্র ও বিরোধীদের চাপের মুখে আছেন। জরুরি অবস্থা প্রত্যাহার ও মুশাররফের সেনাপ্রধানের পদ ছাড়ার দাবিতে মঙ্গলবার থেকে গাড়িবহর নিয়ে তিনদিনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন দুই বারের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ গিয়ে মটর বিক্ষোভ শেষ হবে। পুলিশ সতর্ক করে দিয়েছে, বেনজির ভুট্টো গত মাসের মতো আত্মঘাতী বোমা হামলার শিকার হতে পারেন। আট বছরের স্বেচ্ছানির্বাসন শেষে গত ১৮ অক্টোবর বেনজির ভুট্টো দেশে ফেরেন। ওই দিনই করাচিতে তার শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ১৩৯ জন নিহত হন। তবে তিনি প্রাণে বেঁচে যান। লাহোরে সোমবার এক অনির্ধারিত সফরে বেনজির ভুট্টো কবি ইকবালের সমাধিতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "আমি জানি আমি যা করতে যাচ্ছি সেটা মারাত্মক ঝুকিপূর্ণ।" তিনি আরও বলেন, "আমি চাইনা বিপজ্জনক পথ বেছে নিতে। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করছি- এর বিকল্প কী? দেশকে রক্ষা করব কিভাবে?" মটর বিক্ষোভ সম্পর্কে বেনজির বলেন, "পাকিস্তানের সব দল, সব স