২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে এক মাসের মধ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বিরোধীদলের ওপর চলমান দমন অভিযান শনিবার কিছুটা শিথিল করেন। এক মাসের মধ্যে দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 08:43 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ,১০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বিরোধীদলের ওপর চলমান দমন অভিযান শনিবার কিছুটা শিথিল করেন। এক মাসের মধ্যে দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তবে গৃহবন্দিত্ব থেকে মুক্ত দিলেও সরকার সুপ্রিম কোর্টের পদচ্যুত বিচারপতির সঙ্গে দেখা করতে দেয়নি সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে । অ্যাটর্নি জেনারেল মালিক মোহাম্মদ কাইয়ুম বার্তা সংস্থাকে বলেন, জরুরি অবস্থা 'এক মাসের মধ্যে শেষ হবে'। তিনি এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাননি। কখন এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তা-ও বলেননি তিনি। সংক্ষিপ্ত সময়ের গৃহবন্দিত্ব শেষে বেনজীর ভুট্টো ঘোষণা করেন, মঙ্গলবার তিনি জনসভার ওপর সরকারি নিষেধাজ্ঞা ভেঙে লাহোর থেকে সমর্থকদের মিছিল নিয়ে ১৮৫ মাইল দূরবর্তী ইসলামাবাদ যাবেন। প্রচারমাধ্যমের ওপর দমন অভিযানের প্রতিবাদকারী শ'খানেক সাংবাদিকের উদ্দেশে বেনজীর বলেন, "জনগণ যখন এক হবে তাদের পায়ের আওয়াজে চাপা পড়ে যাবে মিলিটারি বুটের শব্দ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এসকে/০২৩৭ঘ.