২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে আরাফাতের পথ অনুসরণের অঙ্গীকার আব্বাসের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়াত ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের পথ অনুসরণ করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইয়াসির আরাফাতের জাঁকজমকপূর্ণ সমাধি উদ্বোধনকালে শনিবার আব্বাস এ অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

রামাল্লাহ, পশ্চিমতীর, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়াত ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের পথ অনুসরণ করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইয়াসির আরাফাতের জাঁকজমকপূর্ণ সমাধি উদ্বোধনকালে শনিবার আব্বাস এ অঙ্গীকার করেন। আরাফাতের সমাধি উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস বলেন, "বিতর্কিত জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আরাফাতের ইচ্ছা এখন পূরণ হওয়া সম্ভব।" তিনি আরও বলেন, " আমরা আল্লাহর ইচ্ছায় জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব।" ১৯৬০ সালে ফাতাহ দলের প্রতিষ্ঠাতা আরাফাত ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন। কিন্তু সেইচুক্তি ২০০০ সালে ভেঙে পড়ে এবং সহিংস সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুস শহরে শনিবার তারা বিষ্ফোরক এবং বাসায় তৈরি গোলাবারুদ উদ্ধার করেছে। স্থানীয় পুলিশ প্রধান একথা জানিয়েছেন। এ মাসের শুরু থেকেই নাবলুসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর শ' শ' সদস্য মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে আসন্ন শান্তি বৈঠকের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। বৈঠকের আগে আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রশ্নে মতভেদ কমিয়ে আনারও চেষ্টা করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ২০৪৬ঘ.