২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অভ্যর্থনা অনুষ্ঠানে স্কুলছাত্রদের যোগদান নিষিদ্ধ

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবারের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৫৯ স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার একথা জানানো হয়। একই সঙ্গে রাজনীতিবীদদের অভ্যর্থনা জানাতে স্কুলছাত্রদের যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

কাবুল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবারের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৫৯ স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার একথা জানানো হয়। একই সঙ্গে রাজনীতিবীদদের অভ্যর্থনা জানাতে স্কুলছাত্রদের যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান শহরে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হন। সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ওই দিন শহরের শিল্প এলাকা পরিদর্শনে গেলে স্কুলছাত্ররা তাদের অভিনন্দন জানান। এ সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে ছয় সংসদ সদস্যও নিহত হন। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহুর আফগান জানান, ওই হামলায় পাঁচ শিক্ষক ও ৫৯ ছাত্র নিহত হন। এছাড়া আহত হন আরো ৯৬ জন। এদের মধ্যে তিনজন শিক্ষক ও বাকীরা ছাত্র। এর আগে সরকারিভাবে জানানো হয়েছিল হামলায় নিহতের সংখ্যা ৫২। জহুর আফগান বলেন, "শিক্ষামূলক অনুষ্ঠান ছাড় যে কোনো ধরনের অভ্যর্থনা অনুষ্ঠানে স্কুলছাত্রদের না পাঠানোর জন্য শিক্ষামন্ত্রণালয় বারবার অনুরোধ করে আসছে। বিষয়টি ওই প্রদেশের শিক্ষা প্রধানকেও জানিয়েছিলাম কিন্তু তারা শোনে নি।" তিনি আরও জানান, মঙ্গলবারের বোমা হামলার পর শিক্ষা মন্ত্রী অভ্যর্থনা অনুষ্ঠানে স্কুলছাত্রদের যোগ দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৩ঘ.