২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আটক ৯ ইরানিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনী শুক্রবার বলেছে, তারা ইরাকে আটক ৯ ইরানিকে মুক্তি দিয়েছে। ইরানের কুদস বাহিনীর সঙ্গে জড়িত সন্দেহে যে দু'জনকে অভিযুক্ত করা হয়েছিল তারাও মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে তিক্ত বৈরি সম্পর্কের দু'দেশের মাঝে দিন বদলের আভাস পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

বাগদাদ, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন বাহিনী শুক্রবার বলেছে, তারা ইরাকে আটক ৯ ইরানিকে মুক্তি দিয়েছে। ইরানের কুদস বাহিনীর সঙ্গে জড়িত সন্দেহে যে দু'জনকে অভিযুক্ত করা হয়েছিল তারাও মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে তিক্ত বৈরি সম্পর্কের দু'দেশের মাঝে দিন বদলের আভাস পাওয়া যাচ্ছে। ইরাকের শিয়া মিলিশিয়াদের অস্ত্র ও তহবিল সরবরাহের অভিযোগে জানুয়ারিতে অরবিলে আটক ৫ ইরানির মধ্যে ছিল ওই দুজন। ৫ ইরানি জন আটকের ওই ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, " আটক ৯ ইরানিই আর নিরাপত্তায় হুমকি হয়ে না দাঁড়ানোর অঙ্গীকার করেছে।" ইরাক সরকারের মুখপাত্র আলি আল দাব্বাগ বলেছেন, আটক ইরানিদেরকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাদেরকেবাগদাদেও ইরানি দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়। অরবিলে আটক দুই ইরানি কূটনীতিক হওয়ায় তারা শুক্রবারেই বাড়ি ফিরবেন। ইরাকে আটক ২০ ইরানির মধ্যে ৯ জনকে মুক্তি দিল মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, "শিয়া মিলিশিয়াদের হাতে ইরানের মারাত্মক ইএফপি অস্ত্র সরবরাহ এবং রাস্থার ধারে বোমা পেতে হামলার ঘটনা কমে আসার সঙ্গে আটক ইরানিদেও মুক্তি দেওয়ার বিষয়টির কোনো সম্পর্ক নেই।" তবে তিনি এও বলেন যে, শিয়া মিলিশিয়াদেও হাতে ইরানের ইএফপি ও অন্যান্য অস্ত্র সরবরাহ আসলেই কমেছে-- একথা এখনও বলার সময় আসেনি বলেই আমি বিশ্বাস করি। ইরান যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ঘ.