২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নিরাপত্তায় জাপানকে বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান গেটসের

মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস বিশ্ব নিরাপত্তায় জাপানকে বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে স্থগিত হয়ে যাওয়া নৌ-মিশন মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সমর্থনে পুনরায় চালুর টোকিও'র প্রচেষ্টার মাঝেও গেটস এ আহ্বান জানালেন। পূর্ব এশিয়া সফরের শেষ সময়ে জাপানে সফরকালে শুক্রবার গেটস ওই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 09:52 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

টোকিও, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস বিশ্ব নিরাপত্তায় জাপানকে বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে স্থগিত হয়ে যাওয়া নৌ-মিশন মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সমর্থনে পুনরায় চালুর টোকিও'র প্রচেষ্টার মাঝেও গেটস এ আহ্বান জানালেন। পূর্ব এশিয়া সফরের শেষ সময়ে জাপানে সফরকালে শুক্রবার গেটস ওই আহ্বান জানান। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ জাপান সেখানে কোনো সেনা না পাঠিয়ে কেবল মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জন্য তহবিল সাহায্য দেয়। জাপানের ওই ভূমিকার বিরুদ্ধে অভিযোগ তোলেন গেটস। ইরাক এবং আফগানিস্তানে জাপানের মিশনে সন্তোষ প্রকাশ করলেও টোকিওকে আরও বেশিকিছু করার জন্য উৎসাহিত করেন গেটস। টোকিওর সোফিয়া বশ্ববিদ্যালয়ে 'স্টুডেন্টস এণ্ড ফ্যাকাল্টি' তে এক ভাষণে গেটস বলেন, "জাপানের বৃহত্তর ভূমিকা নেওয়ার দায়দায়িত্ব যেমন আছে, তেমনি সুযোগও আছে। যে ভূমিকা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতায় প্রতিফলিত হবে।" তিনি আরও বলেন, "এ কারণেই যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ প্রাপ্তি জোরালভাবে সমর্থন করে। আর একারণেই আমরা আশা করি যে, জাপান আগামী বছরগুলোতে বিশ্ব নিরাপত্তায় আরও বড় ধরনের ভূমিকা নেবে।" প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা ও অন্যান্য জাপানি কর্মকর্তাদেও সঙ্গে বৃহস্পতিবার বৈঠককালে গেটস ভারত মহাসাগওে অপরাধ কর্মকাণ্ডের নজরদারিতে নিয়োজিত মার্কিন ও অন্যান্য কোয়ালিশন জাহাজ গুলোর সঙ্গে আবারও নৌ-মিশন শুরু করার আহ্বান জানান। জাপানের বিরোধীদলগুলো ওই মিশন চালু রাখার পক্ষে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় নৌ-মিশনটি বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৭ঘ.