২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বেনজির সমর্থকদের গণগ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল বৃহস্পতিবার জানিয়েছে, তাদের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মুখপাত্র ফারজানা রাজা বলেন, "গত রাতে পাঞ্জাব প্রদেশ জুড়ে আমাদের দলীয় কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় হাজারের বেশি কর্মীকে আটক করা হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল বৃহস্পতিবার জানিয়েছে, তাদের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মুখপাত্র ফারজানা রাজা বলেন, "গত রাতে পাঞ্জাব প্রদেশ জুড়ে আমাদের দলীয় কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় হাজারের বেশি কর্মীকে আটক করা হয়।" প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ গত শনিবার জরুরি অবস্থা জারির পর পাকিস্তানে ইতিমধ্যে কয়েক শ'আইনজীবী, বিচারক, মানবাধিকারকর্মী ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লাহেরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আফতাব চিমা স্বীকার করেছেন, প্রাদেশিক রাজধানী লাহোরে পিপিপির ১৫০ কর্মীকে আটক করা হয়েছে এবং পাঞ্জাবের অন্যান্য জায়গায়ও একই ধরণের অভিযান চালানো হয়েছে। পিপিপি জানিয়েছে শুক্রবার রাওয়ালপিন্ডিতে একটি জনসমাবেশের পরিকল্পনা করছেন তারা। এর আগে গত বুধবার বেনজির মুশাররফের বিরুদ্ধে লাহোর থেকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান সৌদ আজিজ রয়টার্সকে জানিয়েছেন, সব ধরনের সমাবেশ ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাঞ্জাবে ৭/৮ জন আত্মঘাতী হামলাকারী লুকিয়ে আছে বলে গোয়েন্দা সংস্থার কাছে খবর থাকার কথা জানিয়ে এ ধরনের সমাবেশে আত্মঘাতী হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, "আমরা চাই না করাচি ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।" গত ১৯ অক্টোবর করাচিতে বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ১৩৯ জন নিহত হন। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট বুশ জানিয়েছেন টেলিফোনে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি সময় তিনি মুশাররফকে সেনাপ্রধানের পদ ছাড়ার এবং নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫৫ ঘ.