২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াঙ্গুনে সু চি'র সঙ্গে জাতিসংঘ দূত গাম্বারির বৈঠক

মিয়ানমারের গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। গাম্বারির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সু চিকে নিরাপত্তা প্রহরায় তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, একটি সরকারি গাড়িতে করে শান্তিতে নোবেল বিজয়ী সু চিকে ইয়াঙ্গুনের একটি সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে। সু চি'র সঙ্গে বৈঠকের মাধ্যমে গাম্বারি মিয়ানমারে তার দ্বিতীয় দফায় ৬ দিনের সফর শেষ করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। গাম্বারির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সু চিকে নিরাপত্তা প্রহরায় তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, একটি সরকারি গাড়িতে করে শান্তিতে নোবেল বিজয়ী সু চিকে ইয়াঙ্গুনের একটি সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে। সু চি'র সঙ্গে বৈঠকের মাধ্যমে গাম্বারি মিয়ানমারে তার দ্বিতীয় দফায় ৬ দিনের সফর শেষ করলেন। বৈঠকের পর তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বৃহস্পতিবারই তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে মিয়ানমার ত্যাগ করবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে তিনি তার সফর সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন। ছয় দিনের মিয়ানমার সফরে গাম্বারি সু চি ছাড়াও তার দল ন্যশনাল লিগ ফর ডেমোক্রেসির তিন উর্ধ্বতণ নেতা ও বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে দ্বিতীয় দফায় গাম্বারির সফরেও জান্তা সরকারের সঙ্গে বিরোধীদের আলোচনা ও সংস্কার বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতি লক্ষ্য করা যায় নি। গাম্বারির সফর শুরু হওয়ার আগের দিন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে মিয়ানমার সরকার ইঙ্গিত দিয়েছিল তারা গাম্বারিকে ততোটা সহযোগিতা করবে না। সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সামরিক জান্তা ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী গণবিক্ষোভের সম্মুখীন হয়। ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেপ্তার অভিযানের মাধ্যমে জান্তা সরকার ওই জনবিক্ষোভ কঠোর হাতে দমন করে। দমনাভিযানে এক জাপানি আলোকচিত্রীসহ ১০ জন নিহত হয় বলে জানায় জান্তা সরকার। তবে পশ্চিমাদের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। এমন প্রেক্ষাপটে মিয়ানমার সরকার এবং সরকারবিরোধীদের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করার লক্ষ্যে গত মাসে প্রথমবার মিয়ানমার সফর করেন জাতিসংঘ দূত গাম্বারি। সে সফরে ইয়াঙ্গুনের এ অতিথিশালায় সু চির সঙ্গে দুই দফা বৈঠক করেছিলেন গাম্বারি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইবচি/এএমটি/১৭১৫ ঘ.