তিবিলিসি, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি বুধবার দেশটিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাকাশভিলির পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ওপর দাঙ্গা পুলিশের হামলা এবং ভিন্নমতাবলম্বীদের একটি টেলিভিশন কেন্দ্রে বিশেষ বাহিনীর অভিযানের পর তিনি এ ঘোষণা দেন।
২০০৩ সালে ক্ষমতায় আসার পর সবচেয়ে জটিল রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি সাকাশভিলি জর্জিয়ায় এ জনঅসন্তোষ উস্কে দেওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
জরুরি অবস্থা জারির পর জর্জিয়ার প্রধানমন্ত্রী জুরাব নোগাইদেলি বলেন, কর্তৃপক্ষ একটি ক্যু প্রতিরোধ করেছে। অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী জিয়র্জি আরভেলাদজ জানিয়েছেন, ১৫ দিনব্যাপী জরুরি অবস্থার সময়ে সকল বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচার ও সংবাদ বিষয়ক অনুষ্ঠান বন্ধ থাকবে।
সাকাশভিলির পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ওপর বুধবার কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে হামলা চালায় দাঙ্গা পুলিশ। অন্যদিকে, জর্জিয়ার ধনকুবের বাদরি পাতারকাতসিশভিলির নিয়ন্ত্রণাধীন দেশটির প্রধান ভিন্নমতাবলম্বী টেলিভিশন চ্যানেল 'ইমেদি'র কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বিশেষ বাহিনী। তারা সেখানকার সকল সংবাদকর্মীকে অস্ত্রের মুখে বাইরে বের করে আনে এবং তাদের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। পরে টেলিভিশনটির স
bdnews24