২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম গ্রহের সন্ধান পেলেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা 'নাসা'র বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা সৌর জগতের বাইরে পঞ্চম গ্রহের সন্ধান পেয়েছেন। একটি তারাকে কেন্দ্র করে এটির কক্ষপথ। নতুন এই আবিস্কারের ফলে ধারণা করা হচ্ছে, সেখানে অসংখ্য গ্রহতে ভরা একাধিক সৌর জগত আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা 'নাসা'র বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা সৌর জগতের বাইরে পঞ্চম গ্রহের সন্ধান পেয়েছেন। একটি তারাকে কেন্দ্র করে এটির কক্ষপথ। নতুন এই আবিস্কারের ফলে ধারণা করা হচ্ছে, সেখানে অসংখ্য গ্রহতে ভরা একাধিক সৌর জগত আছে। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গলবার জানান, নতুন এই গ্রহের আকার পৃথিবী থেকে অনেক বড়। তবে গ্রহটির সূর্য ৫৫ ক্যানক্রি থেকে এর দূরত্ব আমাদের পৃথিবীর মতোই। 'সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি'র জ্যোতির্বিজ্ঞানী দেবরা ফিসার জানান, ৫৫ ক্যানক্রিকে ঘিরে ঘূর্ণায়মান চারটি গ্রহের সন্ধান আমরা ইতোমধ্যে পেয়েছি। তবে নতুন এই আবিস্কারের ফলে জানা গেল আমাদের সৌর জগতের বাইরে পাঁচটি গ্রহ নিয়ে একটি সৌর জগত আছে। তিনি বলেন, "নতুন সন্ধান পাওয়া গ্রহটিকে ঘিরে যে চাঁদটি ঘুরছে সেখানে জীবনের অস্তিত্ব কল্পনা করা যেতে পারে। তবে এই চাঁদটি এত ছোট যে বর্তমান প্রযুক্তির মাধ্যমে সেটিকে চিহ্নিত করা সম্ভব নয়।" জ্যোতির্বিজ্ঞানী ফিসার সাংবাদিকদের বলেন, "৫৫ ক্যানক্রি হিসেবে পরিচিত তারাটি আমাদের সূর্যের মতোই। এর আকার, গঠন ও বয়সও সূর্যের মতোই হবে।" তিনি আরও বলেন, "ওই তারাকে ঘিরে সৌর জগতটিতে অনেকগুলো গ্রহ আছে।" ৫৫ ক্যানক্রি'র পাঁচটি গ্রহের সন্ধান পেতে বিজ্ঞানিদের ১৮ বছর কষ্টকর পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে। প্রথম গ্রহটি আবিস্কার করতে সময় লেগেছিল ১৪ বছর। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গ্রহটির আকার পৃথিবীর তুলনায় ৪৫ গুণ বড় এবং এটি শনি গ্রহের সমান হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ঘ.