২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপ ও সৌদি বাদশাহ'র ঐতিহাসিক বৈঠক

পোপ ষোড়শ বেনেডিক্ট ও সৌদি বাদশাহ আব্দুল্লাহ ভ্যাটিকান সিটিতে মঙ্গলবার এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এ সময় তারা সৌদি আরবে সংখ্যালঘু খ্রিস্টানদের বিষয়ে আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 05:10 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ভ্যাটিক্যান সিটি নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোপ ষোড়শ বেনেডিক্ট ও সৌদি বাদশাহ আব্দুল্লাহ ভ্যাটিকান সিটিতে মঙ্গলবার এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এ সময় তারা সৌদি আরবে সংখ্যালঘু খ্রিস্টানদের বিষয়ে আলোচনা করেন। খ্রিস্টান ধর্মগুরু পোপ ও কোনো সৌদি বাদশাহের মধ্যে এটিই প্রথম বৈঠক। প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া সৌদি আরবে সংখ্যালঘু খ্রিস্টানদের বিষয়টিও আলোচনায় স্থান পায়। ভ্যাটিকান সৌদি খ্রিস্টানদের আরও স্বাধীনতা চায়। ভ্যাটিকান কর্তৃপক্ষ ও সেখানে উপস্থিত সাংবাদিকরা তাদের আলোচনাকে সৌহার্দপূর্ণ বলে বর্ণনা করেণ। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে খ্রিস্টানদের বিষয়ে আলোচনা হয়েছে। ভ্যাটিকান সূত্র জানায়, বৈঠকের আগে কর্তৃপক্ষ আশা করছিলেন সৌদি আরবে সংখ্যলঘু ক্যাথলিক খ্রিস্টানদের বর্তমান অবস্থার বিষয়টি পোপ আলোচনায় উত্থাপন করবেন। সৌদি আরবে প্রায় দশ লাখ অভিবাসী খ্রিস্টান আছে। তারা সেখানে প্রকাশ্যে ধর্ম পালন করতে পারেন না। ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের পালন করতে হয় বাড়িতেই। এছাড়া তারা প্রকাশ্যে ধর্মীয় পোশাক পরিচ্ছদ পরতে পারেন না। ভ্যাটিকান চায় সৌদি সরকার তাদের বৃহত্তর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করুক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩০০ ঘ.