লন্ডন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মগোপনে থেকেই প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান।
গত শনিবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির পরদিন রোববার পুলিশ ইমরান খানকে গৃহবন্দি করে। কিন্তু তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
সাবেক স্ত্রী জেমিমার মাধ্যমে ইমরান খান মঙ্গলবার রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি জানান, তিনি মনে করেন পাকিস্তানে জরুরি অবস্থা জারির পেছনে যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধী আইনজীবী ও বিচারকদের দমন করতেই সরকার জরুরি অবস্থা জারি করে।
ইমরান খান বলেন, "পুলিশ তার বাড়িতে লুঠতরাজ করেছে এবং এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে।"
বার্তায় তিনি আরও বলেন, "আমি মনে করি জরুরি অবস্থা জারির আগেই কোনো না কোনোভাবেই যুক্তরাষ্ট্র বিষয়টি জানত। তারা মুশররফকে সমর্থন দিয়ে যাচ্ছে।'
জেমিমা খান বলেন, "আমরা মুশাররফ বিরোধী সংগ্রাম চালিয়ে যাব এবং পাকিস্তানের যুবসমাজকে সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৬ঘ.
bdnews24