২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে সন্ত্রাসী সন্দেহে ২০ বিদেশি গ্রেপ্তার

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহ ২০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। মঙ্গলবার কয়েকটি পুলিশ সূত্র একথা জানিয়েছে। পুলিশ জানায়, মিলানের বিচারকদের নির্দেশে ইতালির উত্তরাঞ্চলীয় মিলান, বারগামো, ভারেস, রেগিও এমিলিয়া এবং অন্যান্য শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিষাক্ত দ্রব্য এবং দূর থেকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম যন্ত্র উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

রোম, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহ ২০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। মঙ্গলবার কয়েকটি পুলিশ সূত্র একথা জানিয়েছে। পুলিশ জানায়, মিলানের বিচারকদের নির্দেশে ইতালির উত্তরাঞ্চলীয় মিলান, বারগামো, ভারেস, রেগিও এমিলিয়া এবং অন্যান্য শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিষাক্ত দ্রব্য এবং দূর থেকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম যন্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযানে তারা গেরিলা যুদ্ধ কৌশলের দিক-নির্দেশনা সম্বলিত নথিও উদ্ধার করেছেন এবং অভিযান এখনও চলছে। পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা ইতালিতে "সালাফিস্ট জিহাদি" নামের সংগঠন গড়ছে। সংগঠনটি অতীতে ইরাক এবং আফগানিস্তানে আত্মঘাতী হামলা চালাতে ইচ্ছুকদের রিক্রুট এবং সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনরা অবৈধ অভিবাসী, পরিচয় তথ্য জাল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আগ্রহী লোকদের লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৭ ঘ.