২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক 'হটলাইন' চালু করতে একমত চীন-যুক্তরাষ্ট্র

সামরিক 'হটলাইন' চালু করতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে চীনা নেতৃবৃন্দের বৈঠকের পর সোমবার এ ব্যাপারে একমত হয় দুই দেশ। বিশ্বশক্তি দুটির মধ্যে পারষ্পরিক অবিশ্বাস কমিয়ে আনতে এবং সামরিক ইস্যুতে খোলামেলা আলোচনা শুরু করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সফরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

বেইজিং, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সামরিক 'হটলাইন' চালু করতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে চীনা নেতৃবৃন্দের বৈঠকের পর সোমবার এ ব্যাপারে একমত হয় দুই দেশ। বিশ্বশক্তি দুটির মধ্যে পারষ্পরিক অবিশ্বাস কমিয়ে আনতে এবং সামরিক ইস্যুতে খোলামেলা আলোচনা শুরু করতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সফরে এসেছেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী কাও গুয়াংচুয়ান বলেছেন, হটলাইন স্থাপনের বিষয়ে দুই দেশের কারিগরী বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে এবং আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে। তবে কবে নাগাদ এ হটলাইন স্থাপন সম্পন্ন হবে তার কোনো সময়সীমা জানাননি তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেছেন, " আমাদের দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি সরাসরি টেলিফোন যোগাযোগ চালু করার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছি আমরা।" বেইজিংয়ে চীনা প্রতিরক্ষামন্ত্রী কাওয়ের সঙ্গে বেঠকের পর এক সংবাদ সম্মেলনে গেটস একথা বলেন। গেটস বলেন, " চীনের সঙ্গে একটি খোলামেলা, গঠনমূলক এবং সহযোগিতামূলক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের।" এর আগে গত সপ্তাহে গেটস বলেছিলেন, চীনকে বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি মনে করছেন না তারা। কিন্তু বেইজিং খুবই দ্রুত তার সামরিক বহরের স