২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের দখলে তৃতীয় আফগান জেলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তৃতীয়বারের মতো আরেকটি জেলা দখল করেছে তালেবান জঙ্গিরা। স্থানীয় আফগান কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। জঙ্গিরা বড় ধরনের হামলা চালাতে অপারগ হয়ে পড়েছে-- পশ্চিমাদের এই ধারণা উল্টে দিয়ে তালেবান জঙ্গিরা রোববার কোনো লড়াই ছাড়াই দখল করে নিয়েছে খাক-ই সেফিদ জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

হেরাত, আফগানিস্তান, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তৃতীয়বারের মতো আরেকটি জেলা দখল করেছে তালেবান জঙ্গিরা। স্থানীয় আফগান কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। জঙ্গিরা বড় ধরনের হামলা চালাতে অপারগ হয়ে পড়েছে-- পশ্চিমাদের এই ধারণা উল্টে দিয়ে তালেবান জঙ্গিরা রোববার কোনো লড়াই ছাড়াই দখল করে নিয়েছে খাক-ই সেফিদ জেলা। আফগানিস্তানের কট্টরপন্থী ইসলামিক তালেবান জঙ্গিরা পাশ্চিমা বাহিনীকে তাড়াতে ২ বছর আগে থেকে আত্মঘাতী হামলা এবং রাস্তার ধারে বোমা পেতে রেখে চোরাগোপ্তা হামলা চালানো জোরদার করেছে। এমন জঙ্গি তৎপরতার মুখে আফগানিস্তানে জঙ্গি দমনাভিযানও জোরদার করেছে পশ্চিমা বাহিনী। এই জোর দমনাভিযানে ব্যাপক সংখ্যক তালেবান জঙ্গি হতাহতের ঘটনা উল্লেখ করে পশ্চিমা বাহিনী এর আগে বলেছিল, "জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে।" কিন্তু রোববার তৃতীয় জেলা দখল করে নেওয়ার মধ্য দিয়ে জঙ্গিরা এই ধারণা ভুল প্রমাণ করেছে। এক সপ্তাহ আগে জঙ্গিরা ইরান সীমান্তবর্তী গুলিস্তানের ফরাহ জেলা দখল করে। এরপর গত বুধবার তারা দখল করে নিকটবর্তী বাকোয়া জেলা। রোববার তৃতীয়বারের মতো তারা খাক-ই সেফিদ জেলা দখলে নিল। ফারাহ প্রদেশের কাউন্সিল সদস্য কাদির দাকিক রয়টার্সকে বলেন, " আফগান বাহিনীর তেমন কোনো প্রতিরোধ ছাড়াই খাক ই সেফিদ দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা।" ওই প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও খবরটি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা এক নিরাপত্তা বিশ্লেষক জানান, তালেবান জঙ্গিরা কয়েকদিন আগে থেকেই খাক-ই সেফিদ জেলার আশেপাশে সংগঠিত হচ্ছিল। অন্যদিকে, ইরান সীমান্তের কাছে এক তালেবান নেতার কাছ থেকে ফারাহ জেলার তালেবানরা অস্ত্র পাচ্ছে বলেও জানান তিনি। ফারাহ জেলার প্রদেশিক পুলিশ প্রধান আব্দুলরহমান সারজং রয়টার্সকে বলেছেন, "আফগান তালেবানদের সঙ্গে লড়ছে বহু ইরানি ও পাকিস্তানি যোদ্ধা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০০ঘ.