২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মুক্তি দিতে পাকিস্তানকে বুশের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অবিলম্বে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে জরুরি ডিক্রিবলে আটককৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) >> পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা পেছালো যুক্তরাষ্ট্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ইসলামাবাদ, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অবিলম্বে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে জরুরি ডিক্রিবলে আটককৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার মুশাররফের জরুরি অবস্থা জারির পদক্ষেপে খুবই অসন্তুষ্ট। প্রেসিডেন্ট বুশ খুব শিগগিরি এ ব্যাপারে জনসম্মুখে বক্তব্য রাখবেন। হোয়াইট হাউসে তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা শেষেই (১টা ১৫মিনিটে) তিনি পাকিস্তান পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা একথা জানান। উল্লেখ্য. বুশ প্রশাসনের নিষেধ সত্ত্বেও মুশাররফ জরুরি অবস্থা জারি করেন। পেরিনো বলেছেন, "আমরা জরুরি অবস্থা সমর্থন করি না। এ ধরনের পদক্ষেপ পাকিস্তানের স্বার্থে নেওয়া হয়নি। এতে কওে গণতন্ত্রের পথে পাকিস্তানের অগ্রযাত্রা ব্যাহত হবে।" তিনি আরও বলেন, "এ মুহূর্তে প্রেসিডেন্ট বুশ ও তার উপদেষ্টারা মুশাররফকে অবিলম্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিওে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ ও সরকারের নিয়ন্ত্রণ অবসানসহ আইনজীবী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের মুক্তি দেওয়ারও আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।" এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, জরুরি আইন বলবৎ এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানি গণমাধ্যমের ওপরকার নিয়ন্ত্রণ এবং আইনজীবী, রাজনীতিক ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তারা "গভীরভাবে উদ্বিগ্ন।" বিবৃতিতে বলা হয়েছে, "গণতান্ত্রিক নির্বাচনের শান্তিপূর্ণ অগ্রগতির পথে যাতে সকল নাগরিক একটি গঠনমূলক ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে সত্ত্বর আটকাদেশ প্রত্যাহার এবং গণমাধ্যমগুলোকে তাদের অনুষ্ঠান অব্যাহত রাখার অনুমতি দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/২১৩০ ঘ.