নিউ ইয়র্ক, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ধীরে ধীরে গুয়ানতানামো বন্দিশালা বন্ধের প্রক্রিয়া নিয়ে বিপাকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। বন্দিশালাটি বন্ধের প্রক্রিয়ায় প্রথমে সেখান থেকে বাছাইকরা বন্দিদের যুক্তরাষ্ট্রের ভূমিতে কোনো কারাগারে সরিয়ে আনা, বন্দিদের আরও বেশি আইনি প্রক্রিয়ার আওতায় আনা, তাদের বিষয়ে সিদ্ধান্তের ক্ষমতা সামরিক কর্মকর্তাদের বদলে রাষ্ট্রীয় আদালতের বিচারকের হাতে দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে একটি প্রস্তাবনা চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমস পত্রিকাটি রোববার একথা জানিয়েছে।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, গুয়ানতানামো বন্দিদের আটক রাখা, কিংবা বিচারের ভার সামরিক কর্মকর্তাদের বদলে রাষ্ট্রীয় আদালতের বিচারকের হাতে দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে।
পরিকল্পনা অনুসারে বন্দিদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরিয়ে আনা হলে তাদের জন্য কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়েও আলোচনা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কোনো কর্মকর্তা মনে করেন বন্দিদেও আরও বেশি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হলে প্রশাসনই কৌশলগতভাবে লাভবান হবে। প্রচলিত বিচারব্যবস্থার আওতায় আনা হলে বন্দিরা তাদের আটকাদেশ চ্যালেঞ্জ করে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন বলেও জানান তারা।
গুয়ানতানামো বন্দিদের কতদিন পর্যন্ত আটক রাখা হতে পারে এমন প্রশ্নের জবাবে উপ-সহকারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্যান্দ্রা হজকিনসন বলেন, "এরা অত্যন্ত ভয়ংকর লোক।"
তিনি বলেন, "এদের বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।"
এ প্রসঙ্গে মার্কিন মন্ত্রী বলেন, আগে যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে একটি নিরাপদ কারাগার খুঁেজ বের করতে হবে এমনকি প্রয়োজনে নতুন কওে নির্মাণ করতে হবে।
বন্দিদের জন্য আইনজীবী দেওয়া প্রসঙ্গে বর্তমান আইনে বাস্তব সমস্যার কথা তুলে ধরেন স্যান্দ্রা। রাষ্ট্রীয় আদালতের বিচারক দিয়ে বন্দিদের শুনানির ব্যবস্থা প্রসঙ্গে বিষয়টিকে আপাতত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সীমিত রাখতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। উদাহরণ হিসেবে তিনি বলেন ইরাকে ২৪,৫০০ বন্দির জন্য কিভাবে সেখানে প্রায় পঁচিশ হাজার আইনজীবী পাঠানো সম্ভব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১০ ঘ.
bdnews24