২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের নিন্দায় পশ্চিমা মিত্ররা

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশটিতে জরুরি অবস্থা জারি করায় আন্তর্জাতিক অঙ্গন থেকে শনিবার তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 07:05 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

লন্ডন, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশটিতে জরুরি অবস্থা জারি করায় আন্তর্জাতিক অঙ্গন থেকে শনিবার তীব্র নিন্দা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম প্রধান মিত্র পাকিস্তানে এ পদক্ষেপ নেওয়ায় ওয়াশিংটন "গভীরভাবে বিব্রত" ও "হতাশ" বলে জানিয়েছে হোয়াইট হাউস। জরুরি অবস্থা জারির পর শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল মুশাররফ আন্তর্জাতিক স