২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের জরুরি অবস্থা জারিতে যুক্তরাষ্ট্র হতাশ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার দেশটিতে জরুরি অবস্থা জারি করায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আগামী বছরের প্রথম দিকে পকিস্তানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মুশাররফকে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্যও আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনদ্রোয়ি বলেন, "এই পদক্ষেপ খুবই হতাশাজনক।" >>মুশাররফের নিন্দায় পশ্চিমা মিত্ররা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 06:17 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার দেশটিতে জরুরি অবস্থা জারি করায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আগামী বছরের প্রথম দিকে পকিস্তানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মুশাররফকে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্যও আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনদ্রোয়ি বলেন, "এই পদক্ষেপ খুবই হতাশাজনক।" তিনি বলেন, "প্রেসিডেন্ট মুশাররফের প্রয়োজন আগামী জানুয়ারি মাসে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তার অঙ্গীকার রক্ষা করা এবং প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ নেওয়ার আগে সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া।" এর আগে তুরস্ক সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, মুশাররফের সামরিক শাসন জারির ঘোষণা তিনি "খুবই বিব্রত।" একইসঙ্গে তিনি মুশাররফের এ পদক্ষেপকে 'গণতন্ত্রের পথে' এক ধাপ পিছিয়ে যাওয়া হিসাবে অভিহিত করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৯ ঘ.