২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিরোধী নেতাদের গ্রেপ্তার অব্যাহত

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার সন্ধ্যায় জরুরি অবস্থা জারির পর দেশব্যাপী বিরোধীদলীয় নেতা ও সামরিক শাসনবিরোধী আইনজীবীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভারপ্রাপ্ত সভাপতি জাভেদ হাশমিসহ সরকারবিরোধী বেশ কয়েকজন নেতাকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। এছাড়া রোববার ভোররাত থেকে গৃহবন্দি বা আটক করে রাখা হয়েছে ক্রিকেট তারকা ও প্রভাবশালী রাজনীতিক ইমরান খানসহ সামরিক শাসনবিরোধী নেতৃত্বস্থানীয় আইনজীবীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 05:33 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ইসলামাবাদ, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার সন্ধ্যায় জরুরি অবস্থা জারির পর দেশব্যাপী বিরোধীদলীয় নেতা ও সামরিক শাসনবিরোধী আইনজীবীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভারপ্রাপ্ত সভাপতি জাভেদ হাশমিসহ সরকারবিরোধী বেশ কয়েকজন নেতাকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। এছাড়া রোববার ভোররাত থেকে গৃহবন্দি বা আটক করে রাখা হয়েছে ক্রিকেট তারকা ও প্রভাবশালী রাজনীতিক ইমরান খানসহ সামরিক শাসনবিরোধী নেতৃত্বস্থানীয় আইনজীবীদের। পাকিস্তানের মধ্যাঞ্চলীয় মুলতান শহর থেকে জাভেদ হাশমিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার আগ মুহুর্তে সাংবাদিকদের তিনি বলেন, "মুশাররফের দিন ফুরিয়ে আসছে। সময়ে এসেছে সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা অবসানের।" পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহর থেকে বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতা এবং মুশাররফবিরোধী আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারিক মেহমুদ নামের মুশাররফবিরোধী অন্যতম আইনজীবী জানিয়েছেন, সামরিক শাসন বিরোধী অধিকাংশ আইনজীবীকে হয় গৃহবন্দি নতুবা আটক করে রাখা হয়েছে। একটি থানায় আটকাবস্থায় মেহমুদ রয়টার্সকে বলেন, "১৯৯৯ সালের পর জেনারেল মুশাররফ এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির ক্ষমতা নিল। তিনি জরুরি অবস্থা জারি করেন নি। তিনি জারি করেছেন সামরিক শাসন।।" পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রভাবশালী সরকারবিরোধী নেতা ইমরান খানসহ বিরোধীদলীয় শীর্ষ নেতাদের অনেককে রোববার ভোররাত থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পর ইমরান খান পাকিস্তানিদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। ইমরান খান সিএনএনকে বলেন, পাকিস্তানের সমস্যার জন্য মুশাররফ দায়ি এবং জরুরি আইন এ সমস্যা সমাধানে কাজে আসবে না। শনিবার জরুরি অবস্থা জারির পর আটক হওয়া আইনজীবী ও বিরোধীদলীয় নেতাদের অন্যতম আইতজাজ আহসান। আটক হওয়ার মুহুর্তে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এইতজাজ আহসান ইসলামাবাদে বাড়ির সামনে সাংবাদিকদের জানান, তাকে ৩০ দিনের জন্য আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে। এইতজাজ আহসান বলেন, "একটিমাত্র মানুষ জাতিকে জিম্মি করে ফেলেছেন। মুশাররফের পতনের সময় হয়ে গেছে।" এদিকে রোববার সকালেও বিভিন্ন স্থানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১১৫ ঘ.