২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ ও বিচার বিভাগের হস্তক্ষেপের কারণেই জরুরি অবস্থা: মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার বলেছেন, সে দেশে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা এখন চরম পর্যায়ে। একইসঙ্গে বিচার বিভাগের হস্তক্ষেপের কারণে সরকার ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। জরুরি অবস্থা জারি করা না হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 09:28 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ইসলামাবাদ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ শনিবার বলেছেন, সে দেশে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা এখন চরম পর্যায়ে। একইসঙ্গে বিচার বিভাগের হস্তক্ষেপের কারণে সরকার ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। জরুরি অবস্থা জারি করা না হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতো। জরুরি অবস্থা জারির পর শনিবার স্থানীয় সময় রাত ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মুশাররফ বলেন, "বিচার বিভাগের হস্তক্ষেপে পাকিস্তানের সরকার ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। এর আগে জরুরি অবস্থা জারি করে দেওয়া এক আদেশে মুশাররফ জানান, আত্মঘাতী বোমা হামলাসহ ব্যাপক জঙ্গি হামলা ও বিচার বিভাগের হস্তক্ষেপের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশনে প্রচারিত ভাষণে মুশাররফ বলেন, " পাকিস্তান বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে এবং অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হচ্ছে।" তিনি বলেন, "অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণেই এত কিছু ঘটছে।" মুশাররফ বলেন, "আমার আশঙ্কা সময়মত ব্যবস্থা না নিলে, আল্লাহ না করুক দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতো। পাকিস্তান আত্মহত্যা করুক এটা আমি চাই না।" পাকিস্তানে জরুরি অবস্থা জারির প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র বলেছে, "এটা খুবই হতাশাজনক।" এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সাংবাদিকদের বলেন, "ওয়াশিংটন পাকিস্তানে কোনো স্বৈরাচারী পদক্ষেপের বিরোধিতা করছে এবং সময়মত নির্বাচন চায়।" তিনি আরও বলেন, "আমি মনে করি এটা স্পষ্ট যে ওয়াশিংটন পাকিস্তানে সংবিধান -বর্হিভূত কোনো পদক্ষেপের সমর্থন করবে না। তাদের উচিৎ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া।" মুশাররফ তার ভাষণে পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করে বলেছেন, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি তার দেশের পরিস্থিতি বোঝার জন্য আন্তর্জাতিক স