২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটা এক ধরনের সামরিক শাসন: বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সেদেশের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থাকে 'এক ধরনের সামরিক শাসন' বলে বর্ণনা করেছেন। তার দল জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার পাকিস্তানে জরুরি অবস্থা জারির দুবাই থেকে দেশে ফেরা বেনজির করাচি বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বলেন, " আমরা এ সামরিক শাসনের নিন্দা জানাই। আমরা এর প্রতিবাদ জানাব।" তিনি দুবাইতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 08:57 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

করাচি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সেদেশের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থাকে 'এক ধরনের সামরিক শাসন' বলে বর্ণনা করেছেন। তার দল জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার পাকিস্তানে জরুরি অবস্থা জারির দুবাই থেকে দেশে ফেরা বেনজির করাচি বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বলেন, " আমরা এ সামরিক শাসনের নিন্দা জানাই। আমরা এর প্রতিবাদ জানাব।" তিনি দুবাইতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে সমঝোতা হওয়ার পর গত মাসে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরেন বেনজির। মুশাররফ সরকার তাকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির জানান, জরুরি অবস্থার বিরুদ্ধে তাদের কৌশল কি হবে এ নিয়ে তিনি অন্য দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। স্কাই নিজউ জানায়, দুবাই থেকে পাকিস্তানে ফেরার পর তিনি বলেন, " দেশের মানুষ নেতৃত্ব চায়। আমি দেশে ফিরেছি যাতে মানুষ উৎসাহী হয়। মানুষ যাতে তাদের মনোবল ফিরে পেতে পারে।" তিনি করাচি থেকে টেলিফোনে স্কাই নিউজকে বলেন, "আমি অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করার এবং জরুরি অবস্থা প্রত্যাহারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছি।" মুশাররফ পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা বৃদ্ধি ও বিচার বিভাগের হস্তক্ষেপের অজুহাত দেখিয়ে শনিবার জরুরি অবস্থা জারি করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০২৪৩ ঘ.