ইসলামাবাদ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবকে সত্য প্রতিপন্ন করে পাকিস্তানে শনিবার জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামাবাদে সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনের সামনে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশে সংবিধান স্থগিত করা হয়েছে।
এদিকে ক'দিন আগে হঠাৎ করে দুবাই চলে যাওয়া বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে তার স্বামী আসিফ আলী জারদারি জানিয়েছেন।
জরুরি অবস্থা জারির পরপরই দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এইতজাজ আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মুশাররফ জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শনিবারই তিনি মন্ত্রীসভার অনুমোদন চাইবেন। এর আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন।
সরকার দেশটির সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলের স
bdnews24