২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে শ্রীলংকার শান্তিরক্ষীদের কারাদণ্ড হতে পারে

হাইতিতে নিয়োজিত শ্রীলংকার শতাধিক শান্তিরক্ষী সেনার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। শ্রীলংকার সামরিক বাহিনী শুক্রবার এখবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

কলম্বো, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে নিয়োজিত শ্রীলংকার শতাধিক শান্তিরক্ষী সেনার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। শ্রীলংকার সামরিক বাহিনী শুক্রবার এখবর জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র মিশেল মন্তাস গত শুক্রবার জানান, যৌন হয়রানির অভিযোগে হাইতিতে শ্রীলংকার সাড়ে নয়শ' শান্তিরক্ষীর মধ্যে ১০৮ জনকে দেশে পাঠানো হচ্ছে। শ্রীলংকা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়কারা শনিবার বলেন, "অভিযোগ প্রমাণিত হলে শ্রীলংকার সামরিক আইন অনুযায়ী তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।" তিনি আরও বলেন, "যদি তারা অপরাধী হয় তাহলে সেটা অবশ্যই পরিতাপের বিষয়।" শ্রীলংকার আইন অনুযায়ী এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি বাধ্যতামূলক কায়িক পরিশ্রম। দেশে শ্রীলংকার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তামিল টাইগার গেরিলাদের দমনে তারা অতিমাত্রায় শক্তি প্রয়োগ করে থাকে এবং অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গেও তারা জড়িত। জাতিসংঘ মুখপাত্র মন্তাস জানিয়ে দিয়েছেন, শ্রীলংকা সরকারই তাদের শান্তিরক্ষীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, অভিযুক্তদের শ্রীলংকার কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীলংকা সরকারও জানিয়েছে তারা অভিযুক্তদের বিচারের ব্যবস্থা করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমমটি/১৭৪৫ ঘ.