২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে ৬ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ভূমিমাইন বিস্ফোরণে ছয়জন নিহত এবং অপর ১৩ জন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা বেলুচিস্তান প্রদেশের স্বায়ত্বশাসনের দাবিতে বেলুচ জাতীয়তাবাদী গেরিলারা কয়েক দশক ধরে সংগ্রাম চালিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ইসলামাবাদ, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ভূমিমাইন বিস্ফোরণে ছয়জন নিহত এবং অপর ১৩ জন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা বেলুচিস্তান প্রদেশের স্বায়ত্বশাসনের দাবিতে বেলুচ জাতীয়তাবাদী গেরিলারা কয়েক দশক ধরে সংগ্রাম চালিয়ে আসছে। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার দেড়শ' মাইল দক্ষিণ-পূর্বের সুই শহরের কাছে শুক্রবার বেসামরিক যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি ওই ভূমিমাইন বিস্ফোরণের শিকার হলে এ হতাহতের ঘটনা ঘটে। সুইয়ের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাজাম তারিন বলেন, "সবাই ছিল বেসামরিক যাত্রী এবং বিস্ফোরণের সময় তারা বাড়িতে ফিরছিল। ঘটনাস্থলেই পাঁচজন মারা যায় এবং অপর একজন পরে হাসপাতালে মারা যায়।" তিনি জানান, বিস্ফোরণটির সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলুচিস্তানের গেরিলারা সাধারণত গ্যাস ও জ্বালানি স্থাপনা, জনপরিবহন এবং নিরাপত্তা চৌকিতে হামলা করে থাকে। তাদের অভিযোগ, এ অঞ্চলের সম্পদের ভাগ না দিয়ে কেন্দ্রীয় সরকার তা লুণ্ঠন করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০১ ঘ.