২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ দূত প্রত্যাহারে মিয়ানমারের সিদ্ধান্তে সিঙ্গাপুরের হতাশা

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ আবাসিক দূত চার্লস পেত্রিকে প্রত্যাহারের বিষয়ে মিয়ানমারের সিদ্ধান্তের বিষয়ে শনিবার তীব্র হতাশা ব্যক্ত করেছে সিঙ্গাপুর। এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও মিয়ানমারের জান্তা সরকারের এ পদক্ষেপে হতাশা ব্যক্ত করেছেন। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সফরের প্রাক্কালে শুক্রবার এ সিদ্ধান্ত জানায় দেশটির জান্তা সরকার। শনিবার মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে গাম্বারির। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ সদস্য বিশিষ্ট সংস্থা 'আসিয়ান' এর বর্তমান সভাপতি সিঙ্গাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 09:11 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

সিঙ্গাপুর, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ আবাসিক দূত চার্লস পেত্রিকে প্রত্যাহারের বিষয়ে মিয়ানমারের সিদ্ধান্তের বিষয়ে শনিবার তীব্র হতাশা ব্যক্ত করেছে সিঙ্গাপুর। এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও মিয়ানমারের জান্তা সরকারের এ পদক্ষেপে হতাশা ব্যক্ত করেছেন। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সফরের প্রাক্কালে শুক্রবার এ সিদ্ধান্ত জানায় দেশটির জান্তা সরকার। শনিবার মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে গাম্বারির। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ সদস্য বিশিষ্ট সংস্থা 'আসিয়ান' এর বর্তমান সভাপতি সিঙ্গাপুর। মিয়ানমারও আসিয়ান সদস্য এবং দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশগুলোর অন্যতম সিঙ্গাপুর। শনিবার এক বিবৃতিতে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "ইউএনএসজি'র বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গাম্বারির সফরের কিছু আগে সবচেয়ে অসুবিধাজনক সময়ে এসেছে এ ঘোষণা।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং আর্থ-সামজিক পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দেশটির আগ্রহের বিষয়েও একটি সামঞ্জস্যহীন বার্তা রয়েছে এ সিদ্ধান্তের মধ্যে।" শুক্রবার জাতিসংঘের কর্মকর্তারা জানান, মিয়ানমারের ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটকে গুরুত্বারোপ করে চার্লাস পেত্রির দেওয়া এক বিবৃতির বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার জন্য দেশটির নতুন রাজধানী নিপিদোওয়ে তলব করা হয়েছিল। ইয়াঙ্গুনভিত্তিক একজন কূটনীতিক জানান, বৈঠকের পর পেত্রি এবং তার সহকর্মীদেরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, পেত্রির মেয়াদ শেষ হয়ে গেছে এবং সামরিক সরকার এটির নবায়ন করবে না। মিয়ানমারের সা