২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর আফ্রিকার সরকারগুলোকে উৎখাতের আহ্বান জাওয়াহিরির

লিবিয়ার একটি ইসলামী সংগঠন তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি করেছেন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। একইসঙ্গে তিনি উত্তর আফ্রিকার মুসলিম দেশ লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর নেতাদের উৎখাত করার জন্য সেখানকার মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত আল কায়েদার মিডিয়া শাখা আস-সাহাবের নির্মিত এক অডিও ভাষণে এসব কথা বলেন ওসামা বিন লাদেনের শীর্ষ সহযোগী মিশরীয় বংশোদ্ভুত আল কায়েদা নেতা জাওয়াহিরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 08:00 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

দুবাই, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবিয়ার একটি ইসলামী সংগঠন তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি করেছেন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। একইসঙ্গে তিনি উত্তর আফ্রিকার মুসলিম দেশ লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর নেতাদের উৎখাত করার জন্য সেখানকার মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত আল কায়েদার মিডিয়া শাখা আস-সাহাবের নির্মিত এক অডিও ভাষণে এসব কথা বলেন ওসামা বিন লাদেনের শীর্ষ সহযোগী মিশরীয় বংশোদ্ভুত আল কায়েদা নেতা জাওয়াহিরি। লিবিয়ার সংগঠনটির আল কায়েদা নেটওয়ার্কে যোগদান প্রসঙ্গে জাওয়াহিরি বলেন, "আল্লাহর রহমতে আজ মুসলিম জাতিটি (লিবিয়া) একটি আশীর্বাদপুষ্ট পদক্ষেপ প্রত্যক্ষ করল। লিবিয়ায় যুদ্ধরত ইসলামি সংগঠনটির সম্মানিত সদস্যরা ঘোষণা দিয়েছেন, তাদের ভাইদের সংগ্রাম অব্যাহত রাখার জন্য তারা আল কায়েদায় যোগদান করছেন।" লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর নেতাদের নাম উল্লেখ করে ওই অডিও ভাষণে তিনি আরও বলেন, "ওহে জিহাদি জাতি, আপনারা আপনাদের সন্তানদের সমর্থন করুন, যাতে আমরা আমাদের শত্র"দের পরাজিত এবং তাদের দাসত্ব থেকে আমাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারি।" জাওয়াহিরি তার ভাষণে লিবিয়ার আল কায়েদা শাখার নেতা হিসাবে আবু আল-লেইথ নামের একজনকে পরিচয় করিয়ে দেন। অতপর আবু আল-লেইথ বলেন, "আমরা ঘোষণা দিচ্ছি অনুগত সেনা হিসাবে আমরা আল কায়েদায় যোগদান করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৪ ঘ.