২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই'র দলছুট নেতা করুণা ব্রিটেনে গ্রেপ্তার

শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলাদের দলছুট নেতা করুণাকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা। শুক্রবার ব্রিটিশ সরকার একথা জানিয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটেনের নবগঠিত 'বর্ডার অ্যান্ড ইমিগ্রেশর এজেন্সি' ও লন্ডন পুলিশ এক যৌথ অভিযান চালিয়ে এলটিটিই'র দলছুট নেতা করুনা আম্মানকে গ্রেপ্তার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "তিনি অভিবাসন কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করা উচিত হবে না।" >>এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান নিহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

লন্ডন, নভেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলাদের দলছুট নেতা করুণাকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা। শুক্রবার ব্রিটিশ সরকার একথা জানিয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটেনের নবগঠিত 'বর্ডার অ্যান্ড ইমিগ্রেশর এজেন্সি' ও লন্ডন পুলিশ এক যৌথ অভিযান চালিয়ে এলটিটিই'র দলছুট নেতা করুনা আম্মানকে গ্রেপ্তার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "তিনি অভিবাসন কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করা উচিত হবে না।" করুনাকে কবে ও কোত্থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তার কি হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের এক সময়কার বিশ্বস্ত সহযোগী করুনা আম্মান ২০০৪ সালে প্রায় ছয় হাজার যোদ্ধাকে নিয়ে মূল সংগঠনটি থেকে বেরিয়ে যায়। ওই ঘটনার পরপরই এলটিটিইর মূল অংশ করুনার নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ধারণা করা হচ্ছিল, করুনা আম্মান তখন শ্রীলঙ্কার সরকার নিয়ন্ত্রত এলাকায় পালিয়ে যায়। শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) বা তামিল টাইগার গেরিলারা দেশটির তামিল অধ্যুষ্যিত এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দুই দশক ধরে সংগ্রাম করে আসছে। কূটনীতিক এবং বিশ্লেষকরা বলছেন, তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে করুনাকে ব্যবহার করছে শ্রীলঙ্কা সরকার। যদিও করুনার যোদ্ধাদের সমর্থন দেওয়ার বিষয়টি অভিযোগ করে আসছে শ্রীলঙ্কার সরকার। এর আগে গত শুক্রবার শ্রীলঙ্কার বিমান বাহিনীর বোমা হামলায় এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান এস পি থামিলসেলভান নিহত হয়েছেন। এলটিটিই'র ওয়েবসাইটে শুক্রবার জানানো হয়, "আমরা দুঃখের সঙ্গে 'তামিল ইলম' এর জনগণকে জানাচ্ছি আমাদের রাজনৈতিক শাখার প্রধান ব্রিগেডিয়ার এস পি থামিলসেলভান আজ সকাল ৬টায় শ্রীলঙ্কার বিমান বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন।" বাভন নামে থামিলসেলভানের এক সহকারী রয়টার্সকে টেলিফোনে তার নেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমমটি/১২৫৭ ঘ.