ইসলামাবাদ, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়জিরিস্তানে শুক্রবার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা এ খবর জানায়।
ওয়াজিরিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পুরানো বন্ধু বর্ষীয়ান মুজাহিদীন কমান্ডার জালালুদ্দিন হাকিকি প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার কাছাকাছি ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। চলতি বছরের প্রথম দিকে আঞ্চলিক গণমাধ্যমগুলো জানিয়েছিল হাকিকি মারা গেছেন। কিন্তু তার স্থানে তার ছেলে সিরাজুদ্দিন ওই এলাকার প্রধান জঙ্গি নেতা হিসেবে আর্বিভূত হয়েছেন।
একজন গ্রামবাসী রয়টার্সকে জানান, চালকবিহীন একটি মার্কিন বিমান খুব নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিনটি বাড় ধ্বংস হয়ে যায়।
তিনি বলেন, "আমি দেখেছি বাড়ির চারপাশে মানুষের রক্ত-মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।"
পাকিস্তানের সেনাবাহিনীর চালকবিহীন বিমান নেই। অন্যদিকে, এর আগে এ ধরনের যে মার্কিন হামলা হয়েছে তারা তা স্বীকার করে না। কেননা তাদের রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী কোনো বার্হিশক্তিকে তারা তাদের ভূখণ্ডে হামলার অনুমতি দেয়না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০৪ঘ.
bdnews24