২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে স্ত্রীকে বিমান উপহার

জন্মদিনে স্ত্রীকে বিলাসবহুল একটি বিমান উপহার দিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। এয়ারবাস কোম্পানির বিমানটিতে আছে শয়নকক্ষ, গোসলখানা, পানশালা, খেলধুলা ও স্যাটেলাইট টেলিভিশন দেখার ব্যবস্থা। ভারতের বৃহত্তম বেসরকারি কোম্পানি 'রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড' এর মালিক আম্বানি ৪৪তম জন্মদিনে স্ত্রী নিতাকে যে বিমানটি উপহার দিয়েছেন তার দাম ছয় কোটি মার্কিন ডলার। 'মুম্বাই মিরর' পত্রিকা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

মুম্বাই, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জন্মদিনে স্ত্রীকে বিলাসবহুল একটি বিমান উপহার দিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। এয়ারবাস কোম্পানির বিমানটিতে আছে শয়নকক্ষ, গোসলখানা, পানশালা, খেলধুলা ও স্যাটেলাইট টেলিভিশন দেখার ব্যবস্থা। ভারতের বৃহত্তম বেসরকারি কোম্পানি 'রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড' এর মালিক আম্বানি ৪৪তম জন্মদিনে স্ত্রী নিতাকে যে বিমানটি উপহার দিয়েছেন তার দাম ছয় কোটি মার্কিন ডলার। 'মুম্বাই মিরর' পত্রিকা এ খবর জানিয়েছে। এয়ারবাস কোম্পানির ওই বিমানের সাজসজ্জা খুবই দামী। এতে আছে সুসজ্জিত একটি অফিস স্পেস, খেলার জায়গাসহ একটি কেবিন, গান শোনা ও স্যাটেলাইট টিভি দেখার ব্যবস্থা ও ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বিমানটিতে একটি মাস্টার বেডরুম, শাওয়ার সহ একটি বাথরুম এবং আলোছায়ার একটি বারও আছে। পত্রিকাটি জানায়, এয়ারবাস কোম্পানি বিমান বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটি ইতিমধ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে এবং শিগগির এটিকে মুম্বাই আনা হবে। রিল্যায়েন্স কোম্পানির এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "বিমান কেনার খবরটি আমার অস্বীকার করছি না আবার নিশ্চিতও করছি না।" রিল্যায়েন্সের বর্তমান মুলধন প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার। আঞ্চলিক গণমাধ্যম জানিয়েছে আম্বানি মুম্বাইতে যে বাড়িটি তৈরি করছেন তাতে খরচ হবে প্রায় একশ কোটি মার্কিন ডলার। এটি হবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়ি। ছয়টি পরিবারের জন্য ২৭ তলার এই বাড়িটি তৈরি করা হচ্ছে। এর ছাদে হেলিকপ্টার নামতে পারবে। ছয়টি তলা জুড়ে থাকতে শুধু গাড়ি রাখার ব্যবস্থা। আর এই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য থাকবে ছয়শ' কর্মচারী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৪ঘ.