২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের সঙ্গে একবছরের মধ্যে শান্তিচুক্তির চেষ্টায় ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতা ছাড়ার আগেই ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি করতে রাজি হওয়ার আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এক ইসরায়েলি কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ওলমার্ট জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ারকে বলেছেন, "বুশের ক্ষমতা শেষ হওয়ার আগে শান্তি চুক্তিতে পৌঁছানের অনেক সুবিধা আছে। দুপক্ষকেই এই ভাল কাজটা করতে হবে।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

জেরুসালেম, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতা ছাড়ার আগেই ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি করতে রাজি হওয়ার আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এক ইসরায়েলি কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ওলমার্ট জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ারকে বলেছেন, "বুশের ক্ষমতা শেষ হওয়ার আগে শান্তি চুক্তিতে পৌঁছানের অনেক সুবিধা আছে। দুপক্ষকেই এই ভাল কাজটা করতে হবে।' ওলমার্ট আশা প্রকাশ করেছেন, শরণার্থী, সীমান্ত ও জেরুজালেম সমস্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। ওই কর্মকর্তা জানান, ওলমার্ট চাইছেন মার্কিন প্রশাসনের সদিচ্ছার সুযোগ কাজে লাগাতে। কেননা, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কতটা আন্তরিক হবে-- তা আগে থেকে অনুমান করা যাচ্ছে না। তবে চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে পশ্চিম তীরের অধিকাংশ বসতি ইসরায়েল পাবে বলে বর্তমান মার্কিন প্রশাসনের পক্ষপাতিত্বের সুযোগ কাজে লাগাতে চাইছেন ওলমার্ট। এছাড়া, তিনি মনে করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদের নেতৃত্বে ফিলিস্তিন সরকারের কাছ থেকে সুবিধা আদায় করা যাবে। এ কারণে চুক্তির ব্যাপারে তার আগ্রহ বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষ সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যপারে একটি সময়সীমা চাইছে। কিন্তু ইসরায়েল এর বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৩ঘ.