২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরস্ত্রীকরণ শেষ না হওয়া পর্যন্ত উ কোরিয়ায় নিষেধাজ্ঞা থাকবে : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণ শেষ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ায় আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত বছর পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশটির সবচেয়ে বড় পরমাণু স্থাপনা ইয়ংবিয়ন পরমাণু চুল্লিতে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করতে একটি মার্কিন কারিগরী দল শুক্রবার পিয়ংইয়ংয়ে পৌঁছানোর আগে সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ছয়-জাতি আলোচনায় দেশটির শীর্ষ আলোচক ক্রিস্টোফার হিল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

সউল, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণ শেষ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ায় আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত বছর পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশটির সবচেয়ে বড় পরমাণু স্থাপনা ইয়ংবিয়ন পরমাণু চুল্লিতে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করতে একটি মার্কিন কারিগরী দল শুক্রবার পিয়ংইয়ংয়ে পৌঁছানোর আগে সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ছয়-জাতি আলোচনায় দেশটির শীর্ষ আলোচক ক্রিস্টোফার হিল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একথা জানান। সিউলে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচকের সঙ্গে বৈঠকের পর হিল বলেন, "পরমাণু নিরস্ত্রীকরণ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।" তিনি বলেন, "আমরা সত্যিকারের নিরস্ত্রীকরণ চাই, পরমাণু স্থাপনা নিষ্ক্রিয় এবং পরিহার করা চাই।" ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সামগ্রিক নিষ্ক্রিয়করণ দাবি করা হয়েছে। এর অর্থ হল মূল পরমাণু চুল্লিটিও নিষ্ক্রিয় করতে হবে। এ ধরনের নিষ্ক্রিয়করণের পরও তা পুনরায় চালু করা গেলেও বিষয়টি কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ হয়ে যায়। মার্কিন কর্মকর্তাদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৫০ কিলোগ্রামের মতো প্লুটোনিয়াম আছে। বিশেষজ্ঞদের মতে এ পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে সাত আটটি পরমাণু বোমা বানানো যায়। পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে একটি শান্তি চুক্তির বিষয়ে উত্তর কোরিয়ার আগ্রহকে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে একটির শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্র ও চীনকে অনুরোধ করছে দক্ষিণ কোরিয়া। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তি চুক্তি ছাড়াই একটি অস্ত্রবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছিল। জাতিসংঘ বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ও চীন ওই অস্ত্র বিরতিতে স্বাক্ষর করেছিল। কিন্তু মার্কিন পরমাণু আলোচক হিল বলেছেন, "পরমাণু অস্ত্রসমৃদ্ধ ডিপিআরকে'র সঙ্গে কোনো শান্তি চুক্তি করব না আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫০ ঘ.