২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন আলোচনায় ব্যবধান দূর করার চেষ্টায় রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এ সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করে একটি যৌথ বিবৃতি ঘোষণার চেষ্টায় নেমেছেন। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি সম্মেলনের প্রাক্কালে দুপক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ওয়াশিংটন, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এ সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করে একটি যৌথ বিবৃতি ঘোষণার চেষ্টায় নেমেছেন। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি সম্মেলনের প্রাক্কালে দুপক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে চান তিনি। ছয় সপ্তাহের মধ্যে এ অঞ্চলে রাইসের ষষ্ঠবারের মতো এই সফর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরুর করতে সাধারন নীতিমালার সমাহার নিয়ে দুপক্ষের মধ্যে একটি যৌথ বিবৃতি দাঁড় করাবে এমনই আশা করছেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু এ আশা ক্ষীণ বলে মন্তব্য করেছেন সিআইএ'র এক সাবেক বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ব্র"স রিডেল। তুরস্কে ইরাক সম্মেলনে যোগদান শেষে রাইস শনিবার জেরুজালেমে পৌঁছবেন। সেখানে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে তার কয়েকদফা দ্বিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে। রোববার রাইস জেরুজালেমে এক সম্মেলনে ভাষণ দেবেন। এখানেই তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে আপোসরফার ব্যবস্থা করাসহ ২০০৩ সালে স্থবির হয়ে পড়া 'রোড ম্যাপ' শান্তি প্রক্রিয়ার আওতায় বিভিন্ন প্রতিশ্র"তি পূরণে দুপক্ষকে রাজি করাতে পারবেন বলে মনে করা হচ্ছে। বুশ প্রশাসন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সামরিক হাতকে শক্তিশালী করতে চায়। গত সপ্তাহে হোয়াইট হাউস ২০০৮ সাল নাগাদ আব্বাস বাহিনীর হাত শক্তিশালী করতে অতিরিক্ত ৪১০ মিলিয়ন ডলার অর্থসাহায্য দেওয়ার জন্য কংগ্রেসকে অনুরোধ জানিয়েছে। মার্কিন কর্মকর্তাও কূটনীতিকরা বলছেন, মধ্যপ্রাচ্য সফরকালে রাইসের শান্তি সম্মেলনের দিন ঘোষণা করার সম্ভাবনা নেই। তবে তিনি ইসরায়েল এবং পশ্চিম তীর থেকে ফেরার সময় তাকে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হতে পারে। সম্মেলন হবে সম্ভবত ২৬ নভেম্বরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ঘ.