২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের আকাশসীমায় নিষিদ্ধ হল উ ইরাকের সমস্ত ফ্লাইট

উত্তর ইরাকে যাতায়াতকারী সমস্ত ফ্লাইট আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করেছে তুরস্ক। উত্তর ইরাকের কুর্দি গেরিলাদের সমর্থনকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের অংশ হিসাবে তুরস্ক এ পদক্ষেপ নিয়েছে। আঙ্কারা থেকে বৃহস্পতিবার এনটিভি টেলিভিশন একথা জানিয়েছে। তবে তুরস্ক এ ধরনের কোনো পদক্ষেপের কথা অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

আঙ্কারা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ইরাকে যাতায়াতকারী সমস্ত ফ্লাইট আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করেছে তুরস্ক। উত্তর ইরাকের কুর্দি গেরিলাদের সমর্থনকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের অংশ হিসাবে তুরস্ক এ পদক্ষেপ নিয়েছে। আঙ্কারা থেকে বৃহস্পতিবার এনটিভি টেলিভিশন একথা জানিয়েছে। তবে তুরস্ক এ ধরনের কোনো পদক্ষেপের কথা অস্বীকার করেছে। উত্তর ইরাকের ফ্লাইট তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ হওয়ার খবর অস্বীকার করে প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেন, " কুর্দি বিদ্রোহিদের সমর্থনদানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যে মতৈক্য হয়েছে তা এখনও কার্যকর করা হয়নি।" ফ্লাইট নিষিদ্ধের প্রতিবেদন সম্পর্কে এরদোয়ান বলেন, " এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।" উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি তাদের ইরাক ফ্লাইট নিষেদ্ধের প্রতিবেদনের জন্য কোনো সূত্র উল্লেখ করেনি। তুর্কি সরকারের কোনো কর্মকর্তার কাছ থেকেও এনটিভির এ প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাছাড়া, কোনো নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তুরস্ক এবং ইরাকের মধ্যে চলাচলকারী মার্কিন সামরিক বিমানগুলো বাধার সম্মুখীন হবে কিনা সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়। প্রসঙ্গত, তুরস্কের ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ইরাকে তাদের সেনাবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহের জন্য তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি ব্যবহার করে আসছে। পিকেকে গেরিলারা উত্তর ইরাককে ঘাঁটি হিসাবে ব্যবহার করে তুরস্ক-ইরাক সীমান্তে তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় স