টোকিও, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে সাহায্যরত একটি মিশন থেকে জাপানি জাহাজগুলোকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।
মিশনটির মেয়াদ বাড়ানোর সময়সীমা জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হওয়ার কথা। এদিকে, ভারত মহাসাগরে টহলরত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের জাহাজে জাপানের নৌবাহিনী যাতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে একটি নতুন বিল পাশ করার চেষ্টা করছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা। কিন্তু জাপানের প্রধান বিরোধীদল এবং তাদের মিত্ররা ওই বিলটির বিরোধিতা করে আসছে।
নতুন বিলটি নিয়ে পার্লামেন্টারি প্যানেলের এক বিতর্ককালে মন্ত্রিপরিষদের মুখ্য সচিব নোবুতাকা মাচিমুরা বলেন, "এটা খুবই পরিতাপের বিষয় যে জাপানের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড স্থগিত হয়ে যাবে।"
তিনি বলেন, "নতুন বিলটি কার্যকর করার মাধ্যমে যত শিগগির সম্ভব জাপান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক দলে পুনরায় যোগ দেবে।"
জাপানে আগামী সপ্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এর সফরকালে আলোচ্যসূচিতে এ নৌ মিশনের বিষয়টি অবশ্যই থাকবে বলে জানা গেছে। এছাড়া, ১৬ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুকুদার বৈঠকেও বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে।
অবশ্য পেন্টাগন এ সপ্তায় বলেছে, জাপানের মিশন প্রত্যাহার মাদক পাচার, অস্ত্র চোরাকারবারী এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারত মাহাসাগরে তাদের নজরদারির ওপর কোনো প্রভাব ফেলবে না।
যদিও জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস শিফার বলেছেন, জাপানের মিশন স্থায়ীভাবে স্থগিত হলে তা আন্তর্জাতিক স
bdnews24