২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে ট্রেনে হামলার ঘটনায় ২১ জন দোষী সাব্যস্ত

স্পেনের রাজধানী মাদ্রিদে ২০০৪ সালে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বুধবার ২১ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে স্পেনের আদালত। অভিযুক্ত ২৮ জনের মধ্যে বাকি ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। ২০০৪ সালের ১১ মার্চ মাদ্রিদের চারটি ট্রেনে ১০টি বিস্ফোরণে ১৯১ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ১৮০০ মানুষ। ওই ঘটনার জন্য আল-কায়েদাকে দায়ী করা হয়েছিল। বোমা হামলায় জড়িত থাকার দায়ে মরক্কোর নাগরিক জামাল জুগামকে ৪০ হাজার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও স্পেনের আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ৪০ বছরের বেশি সাজা ভোগ করতে হবে না। এছাড়া ওই ঘটনায় বিস্ফোরক সরবরাহের দায়ে স্পেনের নাগরিক এমিলিও সুয়ারেজ ত্রাসোরাসকেও কয়েক হাজার বছর জেল দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

মাদ্রিদ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের রাজধানী মাদ্রিদে ২০০৪ সালে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বুধবার ২১ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে স্পেনের আদালত। অভিযুক্ত ২৮ জনের মধ্যে বাকি ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। ২০০৪ সালের ১১ মার্চ মাদ্রিদের চারটি ট্রেনে ১০টি বিস্ফোরণে ১৯১ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ১৮০০ মানুষ। ওই ঘটনার জন্য আল-কায়েদাকে দায়ী করা হয়েছিল। বোমা হামলায় জড়িত থাকার দায়ে মরক্কোর নাগরিক জামাল জুগামকে ৪০ হাজার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও স্পেনের আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ৪০ বছরের বেশি সাজা ভোগ করতে হবে না। এছাড়া ওই ঘটনায় বিস্ফোরক সরবরাহের দায়ে স্পেনের নাগরিক এমিলিও সুয়ারেজ ত্রাসোরাসকেও কয়েক হাজার বছর জেল দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন 'মিশরীয় মোহাম্মাদ' হিসেবে সমধিক পরিচিত রাবি ওসমান সাইদ আহমেদ। অন্য একটি ঘটনায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে তিনি এখন ইতালির কারাগারে আছেন। তবে ওই ভয়াবহ বোমা হামলার সঙ্গে স্পেনের বিচ্ছিন্নতাবাদী বাস্ক বিদ্রোহীদের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিচারক হ্যাভিয়ার গোমেজ বার্মুজ। ওই হামলার পরপর স্পেনের সরকার ঘটনার জন্য বাস্ক বিদ্রোহীদের দায়ী করেছিল। বোমা হামলার ঘটনার পরিকল্পনা করা ও বিস্ফোরক সরবরাহসহ বিভিন্ন অভিযোগে ২৯ জনের বিরুদ্ধে চলতি বছরের প্রথম থেকে বিচার শুরু হয়। তবে একজন প্রথমেই অব্যহতি পেয়ে যান। আদালত ওই বিস্ফোরণে নিহত ও আহতদের জন্য ৩০ হাজার ইউরো থেকে ১৫ লাখ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। হামলায় আহতরা এবং নিহতদের স্বজনরা রায়ের আগে আদালতের সামনে জড়ো হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২০৩৫ঘ.