২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স সফরে যাচ্ছেন লিবিয়ার নেতা গাদ্দাফি

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ফ্রান্স সফরের প্রস্তুতি নিচ্ছেন। ৩০ বছরের মধ্যে এটিই হবে একসময়কার বিচ্ছিন্ন এই দেশটির নেতার প্রথম প্যারিস সফর। ফরাসি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

প্যারিস, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ফ্রান্স সফরের প্রস্তুতি নিচ্ছেন। ৩০ বছরের মধ্যে এটিই হবে একসময়কার বিচ্ছিন্ন এই দেশটির নেতার প্রথম প্যারিস সফর। ফরাসি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। ফরাসি পত্রিকা 'ল্য জার্নাল দ্য দিমাসে' এর আগে জানিয়েছিল, গাদ্দাফি ডিসেম্বরে প্যারিস সফর করতে পারেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছিল, আগামী ৮-৯ ডিসেম্বর লিসবনে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়ন-আফ্রিকা সম্মেলনের আগে অথবা পরে তার এই সফর অনুষ্ঠিত হতে পারে। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দপ্তরও নিশ্চিত করেছে গাদ্দাফির সফরের আয়োজন করা হচ্ছে। তবে তারা নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানায়নি। এক কর্মকর্তা বলেন, "আমাদের প্রেসিডেন্ট গত জুলাইয়ে লিবিয়া সফর করেছেন। কাজেই লিবিয়ার নেতাও ফ্রান্স সফর করবেন এটাই স্বাভাবিক।' জুলাইয়ে সফরের সময় সারকোজি লিবিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি ও পারমাণবিক জ্বালানির বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১৮ঘ.