তুরস্ক, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তুরস্কের সেনারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে'র ২০ জন গেরিলাকে হত্যা করার দাবি করেছে। তুরস্কের পূর্বাঞ্চলে রোববার এক সংঘর্ষে ২০ গেরিলা নিহত হয় বলে জানিয়েছে তুরস্ক সেনাবাহিনীর কয়েকটি সূত্র।
তবে সংঘর্ষে তুর্কি সেনা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে সেনাবাহিনীর কয়েকটি সূত্র জানিয়েছিল, মধ্য-পূর্বাঞ্চলীয় তুরস্কে ৮ হাজার সেনার শক্তিশালী বাহিনী অভিযান চালিয়েছে।
পিকেকে গেরিলাদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক । জনগণের চাপের মুখেই তুরস্ক সরকার এই প্রস্তুতি শুরু করেছে। উল্লেখ্য, গত মাসে পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কে ৪০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.
bdnews24