ইনচিওন, দক্ষিণ কোরিয়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পার্ক জুং-জা'র বয়স এখন ৬৮। গত শতকের চল্লিশের দশকে জাপানের কোরিয়া দখলের পর ঔপনিবেশিক প্রভুদের নিপীড়নের মুখে শৈশবেই বাবা মার হাত ধরে কোরিয়া ছেড়ে শাখালিন দ্বীপে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় দেশে ফিরে আসার স্বপ্ন বুকে নিয়ে শাখালিনেই দেশহীন জীবন কাটিয়েছেন পার্ক। বাবা মাকে হারিয়েছেন, মারা গেছেন তার জীবনসঙ্গীও। অবশেষে সন্তান সন্ততি নিয়ে এ মাসে পিতৃপুরুষের ভূমিতে ফিরে এসেছেন পার্ক। জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির ফলে স
bdnews24