কলম্বো, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে কয়েক দফা সংঘর্ষে ১৫ জন তামিল টাইগার গেরিলাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ওইসব সংঘর্ষে দুই সেনাও নিহত হয়েছে। রোববার শ্রীলঙ্কার সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় ভানুনিয়া জেলায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) সঙ্গে সেনাবাহিনীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
সেনা কর্মকর্তারা জানান, শনিবার ভানুনিয়ায় কয়েক দফা সংঘর্ষে এলটিটিই'র ১৫ গেরিলা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষে এক সেনাও নিহত হয়েছে।
সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় ওয়েলিয় এলাকায় অপর এক সংঘর্ষে এক সেনা নিহত হয়েছে।
সর্বশেষ এ সংঘর্ষের বিষয়ে এলটিটিইর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, সেখানে আসলে কী ঘটেছিল এবং কত জন হতাহত হয়েছে সে সম্পর্কেও স্বতন্ত্র কোনো সূত্রে কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সংঘর্ষে হতাহতের বিষয়ে শ্রীলঙ্কার সেনাবাহিনী এবং এলটিটিই উভয় পক্ষই শত্র"পক্ষের বেশি ক্ষতি হওয়ার দাবি করার চেষ্টা করেন থাকে-- এমন কথা বলে আসছেন সামরিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, শ্রীলঙ্কার সেনাবাহিনী এবং এলটিটিই গেরিলাদের মধ্যে গত বছরের প্রথম দিক থেকে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। আর ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৭০ হাজার লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১১৩৩ ঘ.
bdnews24